Bartaman Logo
১০ জুন, ২০২৬

ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট

গত বছরের সেপ্টেম্বর থেকে বন্দি লাদাখের পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। জেলে তাঁর স্বাস্থ্যের অবনতিও হচ্ছে দিনের পর দিন।

ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত বছরের সেপ্টেম্বর থেকে বন্দি লাদাখের পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। জেলে তাঁর স্বাস্থ্যের অবনতিও হচ্ছে দিনের পর দিন। এবার রিয়েল লাইফের ‘র‌্যাঞ্চো’কে আটকে রাখার সিদ্ধান্ত কেন্দ্রকে পুনর্বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। জাতীয় নিরাপত্তা আইনে সোনামের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। সোমবার মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল কে এম নটরাজ অন্য কাজে ব্যস্ত। তাই তিনি আসতে পারেননি। সেজন্য শুনানি এক সপ্তাহের জন্য মুলতুবি রাখার আবেদন জানানো হয়। তখন বিচারপতি অরবিন্দ কুমার অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে সোনামের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। জবাবে সরকারের তরফে জানানো হয়, সোনামকে চিকিৎসার জন্য আপাতত জয়পুরের এইমসে রাখা হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। যদিও কেন্দ্রের দাবি অস্বীকার করেন লাদাখের পরিবেশকর্মীর আইনজীবী। সোনামের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে দাবি করেন তিনি।  এরপরই সোনামকে আটক রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার করতে কেন্দ্রকে নির্দেশ দেয় বেঞ্চ। বুধবার ফের শুনানি হবে। এর আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো নয় বলে জানিয়েছিল শীর্ষ আদালত। দুই সদস্যের বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, পাঁচমাস হয়ে গেল, তাঁকে আটকে রাখা হয়েছে। আমরা স্বাস্থ্য রিপোর্ট দেখেছি, তাতে বোঝা যাচ্ছে সোনামের শারীরিক অবস্থা ভালো নেই।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ