Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলারে অপারশক্তি

এবার সায়েন্স ফিকশন ঘরানার একটি ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা অপারশক্তি খুরানা

থ্রিলারে অপারশক্তি
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এবার সায়েন্স ফিকশন ঘরানার একটি ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা অপারশক্তি খুরানা। এই ছবির মাধমে তামিল ছবির দুনিয়ায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। ছবির নাম ‘রুট: রানি অব টাইম’। সায়েন্স ফিকশনের সঙ্গে এই ছবিতে যুক্ত থাকবে ক্রাইম থ্রিলারও। অপারশক্তির বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী গৌতম কার্তিক। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা। তারপর থেকেই তাঁর পরবর্তী কাজ নিয়ে আগ্রহ ছিল দর্শকমহলে। ইতিমধ্যে চেন্নাইতে ‘রুট’ ছবির শ্যুটিং শুরু হয়েছে। দক্ষিণী সফর শুরু করতে পেরে উচ্ছ্বসিত নায়ক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘প্রথম তামিল ছবি করছি! এই সুযোগ পেয়ে আমি আপ্লুত।’ সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ