Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপে কাল জমজমাট ডার্বি, সাহসী ফুটবল খেলুক জেমি ম্যাকলারেনরা: সত্যজিৎ চ্যাটার্জি

রাত পোহালেই মহারণ। যে কোনও মঞ্চে মোহন বাগান-ইস্ট বেঙ্গল মুখোমুখি হওয়া মানেই ধুন্ধুমার লড়াই। সুপার কাপও তার ব্যতিক্রম নয়। সেমি-ফাইনালে পৌঁছতে গেলে কামিংসদের জিততেই হবে।

সুপার কাপে কাল জমজমাট ডার্বি, সাহসী ফুটবল খেলুক  জেমি ম্যাকলারেনরা: সত্যজিৎ চ্যাটার্জি
  • ৩০ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

রাত পোহালেই মহারণ। যে কোনও মঞ্চে মোহন বাগান-ইস্ট বেঙ্গল মুখোমুখি হওয়া মানেই ধুন্ধুমার লড়াই। সুপার কাপও তার ব্যতিক্রম নয়। সেমি-ফাইনালে পৌঁছতে গেলে কামিংসদের জিততেই হবে। অস্কার ব্রিগেডের প্রয়োজন ড্র। মোহন বাগানের হারানোর কিচ্ছু নেই। দেওয়ালে ঠেকে গিয়েছে পিঠ। এমন পরিস্থিতিতে বড় ম্যাচে এগিয়ে কারা? এই ইস্ট বেঙ্গল আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবে মোহন বাগানে গেমচেঞ্জার বেশি। সাহসী ফুটবলে ম্যাচের রং বদলাতে পারে কামিংস, ম্যাকলারেনরা। তাই শুক্রবারের ডার্বিতে একটু হলেও এগিয়ে থাকবে মোহন বাগান। 

Advertisement

ডার্বি মানে আবেগের বিস্ফোরণ। তবে এবার পরিস্থিতি আলাদা। গোয়ার মাঠে গ্যালারি প্রায় ফাঁকা। ফুটবলের জন্য তা মোটেও ভালো বিজ্ঞাপন নয়। দর্শকঠাসা স্টেডিয়ামে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। কিন্তু ফাতোরদায় তাগিদ দেখাতে হবে ফুটবলারদের। ড্রেসিং-রুম থেকেই শুরু হোক লড়াই। কোচ হোসে মোলিনার দল নির্বাচন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সুপার কাপে একইসঙ্গে ছয় বিদেশিকে মাঠে নামানোর সুযোগ রয়েছে। তবে রবসন তুলনায় আনফিট। দিমিও শেপে নেই। স্প্যানিশ কোচ কী নির্দিষ্ট স্পেলের জন্য ওদের তুলে রাখবেন? রবসন এলেও গ্রেগ স্টুয়ার্টের অভাব এখনও মেটেনি। মিডল করিডর থেকে সেভাবে খেলাই তৈরি হচ্ছে না। মোলিনা নিশ্চয়ই সেদিকে নজর দেবেন। ম্যাকলারেনকে বল ফিড করতে পারলে অনেক কিছুই সম্ভব। অজি ফুটবলার জাত স্ট্রাইকার। চেন্নাইয়ানের বিরুদ্ধে টপ ক্লাস ফিনিশিং তারই প্রমাণ। লিস্টন, মনবীরের পাশাপাশি সাহালের ভূমিকাও গুরুত্বপূর্ণ। রক্ষণে আলড্রেড ও আলবার্তোর উপস্থিতি বাড়তি নির্ভরতা দিচ্ছে। পাওয়ারফুল দুই স্টপারকে সহজে ওদের টপকানো মুশকিল। সেই তুলনায় দলের দুই উইং-ব্যাক নিয়ে সমস্যা রয়েছে। তবে মোহনবাগান দ্রুত গোল পেলে প্রতিপক্ষের উপর চাপ বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ