Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জেমাইমাকে ‘ব্যাট-গিটার’ উপহার সানির

‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে...’। গিটার হাতে গান গাইছেন জেমাইমা রডরিগেজ। মাঝেমধ্যে গলা মেলাচ্ছেন সুনীল গাভাসকর।

জেমাইমাকে ‘ব্যাট-গিটার’ উপহার সানির
  • ১১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে...’। গিটার হাতে গান গাইছেন জেমাইমা রডরিগেজ। মাঝেমধ্যে গলা মেলাচ্ছেন সুনীল গাভাসকর। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল ভিডিও। কথা রাখার জন্য সানিকে ধন্যবাদও জানাচ্ছেন নেটিজেনরা।

Advertisement

আসলে কিছুদিন আগে গাভাসকর বলেছিলেন, বিশ্বকাপ জিতলে জেমাইমার সঙ্গে গান গাইবেন তিনি। অবশ্য যদি জেমাইমা রাজি থাকেন। কালবিলম্ব না করে তারকা মহিলা ক্রিকেটার সোশ্যাল মিডিয়া মারফত সম্মতি জানিয়ে দিয়েছিলেন। ভারতের প্রমীলা ব্রিগেড বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তাই প্রতীক্ষা ছিল সানি-জেমির ডুয়েটের। প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে এসেছেন কিংবদন্তি ওপেনার। জেমাইমার সঙ্গে শুধু গানই গাইলেন না, সঙ্গে তাঁর জন্য নিয়ে এলেন এক অভিনব উপহার— ব্যাট-গিটার! হ্যাঁ, ব্যাটের উল্টো পিঠে গিটার। টেবিলের উপর রাখা বাক্সটা খুলেই উল্লসিত জেমির প্রতিক্রিয়া, ‘ওয়াও... এটা দিয়ে ব্যাট করব? না গিটার বাজাব?’ সানির জবাব, ‘দুটোই করবে।’ এরপর জুটিতে ধরলেন শোলে সিনেমার সেই বিখ্যাত গান, ‘ইয়ে দোস্তি...।’
অতীতেও এক মঞ্চ শেয়ার করেছেন তাঁরা। আর সেটা বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেবার গেয়েছিলেন ‘কেয়া হুয়া তেরা ওয়াদা।’ এদিন যেন সেই ‘ওয়াদা’ই রাখলেন সানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ