Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের অ্যাকশনে সানি

ফের অ্যাকশন ছবিতে কাজ করবেন অভিনেতা সানি দেওল। এবার প্রযোজক একতা কাপুরের সঙ্গে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘বর্ডার ২’।

ফের অ্যাকশনে সানি
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের অ্যাকশন ছবিতে কাজ করবেন অভিনেতা সানি দেওল। এবার প্রযোজক একতা কাপুরের সঙ্গে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘বর্ডার ২’। মুক্তির পর ভালো সাড়া পাচ্ছে ছবিটি। সানির পাশাপাশি অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, অহন শেট্টি, দিলজিৎ দোসাঞ্জ সহ আরও অনেকে। এই আবহে শোনা যাচ্ছে, নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করে ফেলেছেন সানি। ‘বর্ডার ২’-এর প্রমোশনের জন্যই এতদিন ছবির কাজ স্থগিত রেখেছিলেন অভিনেতা। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি থেকেই পুরোদমে ছবির শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যের কাজ হয়ে গিয়েছে। তবে সানি ছাড়া ছবিতে আর কে থাকবেন, তা স্পষ্ট নয়। কাস্টিংয়ের কাজ চলছে। শোনা যাচ্ছে, সানির পাশাপাশি নতুন প্রজন্মের এক নায়ক থাকবেন এই সিনেমায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ