Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

ফের জাতীয় দলে সুনীল

ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ পেয়েছে ভারত। খালিদ ব্রিগেডকে নিয়ে রাতারাতি প্রত্যাশা তুঙ্গে। আপাতত ব্লু টাইগার্সের নজর এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচে।

ফের জাতীয় দলে সুনীল
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ পেয়েছে ভারত। খালিদ ব্রিগেডকে নিয়ে রাতারাতি প্রত্যাশা তুঙ্গে। আপাতত ব্লু টাইগার্সের নজর এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচে। আগামী ৯ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত। ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর, মারগাওতে। তার আগে রবিবার ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল ফেডারেশন। দলে ডাক পেয়েছেন সুনীল ছেত্রী। ৪০ বছরের স্ট্রাইকারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অর্থ নেই। অনেকের মতে তা আসলে পিছন দিকে হাঁটা।   জাতীয় দলের দায়িত্ব নিয়ে সুনীলকে ছেঁটে ফেলেছিলেন খালিদ। সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন প্রাক্তনরা। এবার অনেকেই অবাক। দেবজিৎ ঘোষের মন্তব্য, ‘অর্থহীন সিদ্ধান্ত। ডেভিড-সুহেলরা আর কবে সুযোগ পাবে?’ উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর জাতীয় দলের শিবির শুরু বেঙ্গালুরুতে। 

Advertisement

এসিএল টু’য়ের জন্য মোহন বাগান ও এফসি গোয়ার কোনও ফুটবলারকে প্রাথমিক দলে রাখা হয়নি। ৩০ সেপ্টেম্বর ইরানের সেপাহানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোলিনা ব্রিগেডের। প্রয়োজনে সেই ম্যাচের পর লিস্টনদের ক্যাম্পে ডাকা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ