Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রবিবার ডুরান্ড ডার্বি

জল্পনার অবসান। আগামী রবিবার মরশুমের প্রথম বড় ম্যাচ। যুবভারতীতে ডুরান্ড কাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। সন্ধ্যা ৭টায় হবে ম্যাচ।

রবিবার ডুরান্ড ডার্বি
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল্পনার অবসান। আগামী রবিবার মরশুমের প্রথম বড় ম্যাচ। যুবভারতীতে ডুরান্ড কাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। সন্ধ্যা ৭টায় হবে ম্যাচ। গত দু’বছর ঐতিহ্যশালী টুর্নামেন্টে একই গ্রুপে জায়গা পেয়েছিল কলকাতা দুই প্রধান। ২০২৩ সালে গ্রুপ পর্বের পাশাপাশি ফাইনালেও একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে তারা। এবার ভিন্ন গ্রুপে থাকায় আশা ছিল, শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হতে পারে কলকাতার দুই প্রধান। তবে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। তাই একটা সময় এই ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিল সেনাবাহিনীর ড্র।

Advertisement

গত ছ’বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে ডুরান্ড কাপ আয়োজন করছে সেনাবাহিনী। তাই টুর্নামেন্টের শেষ আটে ডার্বি আয়োজন করতে চেয়ে দফায় দফায় বৈঠকে বসেন তারা। এমনকী, দু’টি ক্লাবের সঙ্গেও এই ব্যাপারে যোগাযোগ করা হয়। তবে শুরুতে কোনও পক্ষই কোয়ার্টার-ফাইনালে বড় ম্যাচ খেলার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। সেই মতো মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচ শেষ হতে নক-আউটে পৌঁছনো প্রতিটি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শেষ আটের সূচি নির্ধারণ করে আয়োজকরা। রবিবার অপর কোয়ার্টার-ফাইনালে জামশেদপুর এফসি’র মুখোমুখি হবে এবারই প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নামা ডায়মন্ডহারবার এফসি। ১৬ আগস্ট প্রথম কোয়ার্টার ফাইনালে শিলংয়ে লাজংয়ের মুখোমুখি ইন্ডিয়ান আর্মি। সেদিনই অপর শেষ আটের লড়াইয়ে কোকরাঝাড়ে বোরোল্যান্ডের বিরুদ্ধে খেলবে নর্থইস্ট।
এদিকে, চোটের কারণে ডুরান্ড কাপের শেষ আটের লড়াইয়ে অনিশ্চিত মনবীর সিং ও কিয়ান নাসিরি। মঙ্গলবার এই দুই ফুটবলারই অনুশীলন করেননি। ফলে তাঁদেরকে ছাড়াই ডার্বির দল সাজাতে হতে পারে কোচ হোসে মোলিনাকে। তবে স্বস্তির খবর, চোট সারিয়ে এখন পুরোপুরি সুস্থ আলবার্তো রডরিগেজ। এদিন বাকি ফুটবলারদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ফলে মরশুমের প্রথম ডার্বি জয়ের লক্ষ্যে দুই বিদেশি ডিফেন্ডারে দল সাজাতে পারেন বাগান কোচ। তবে চারদিন অনুশীলনের পর চূড়ান্ত দল বেছে নেবেন বাগানের স্প্যানিশ কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ