নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঘের থাবায় ‘ব্রেন ডেথ’ হওয়া সুন্দরবনের মৈপিঠের বাসিন্দা আজিদ মোল্লার সব ক’টি অঙ্গদান হল না। কর্নিয়া ছাড়া আর কোনও কিছুই উদ্ধার করা যায়নি বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতের দিকে আজিদের দেহ থেকে অঙ্গ আহরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যে দেখা যায়, শরীরে অক্সিজেনের হেরফের শুরু হয়েছে। একটা সময় পর মত্সজীবীর শরীর থেকে অঙ্গ আরোহন করা আর সম্ভব ছিল না বলেই সূত্রের খবর। বুধবার সকাল সোয়া সাতটায় কার্ডিয়াক ডেথের পর আজিদের দু’টি কর্নিয়া দানা অবশ্য সম্পন্ন হয়। সাগরে মাছ শিকারে গিয়ে কালীবাগ চড়ের কাছে বাঘের আক্রমণের মুখে পড়েছিলেন। এসএসকেএম হাসপাতালে অস্ত্রপচার হলেও তাঁর শেষ রক্ষা হয়নি।



