নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শালবনিতে সরকারি জমি দুর্নীতির মামলায় ফের সিআইডি জেরার মুখোমুখি হলেন এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। মঙ্গলবার সকাল দশটা নাগাদ তিনি ভবানীভবনে হাজির হন। প্রায় ঘণ্টা ছয়েক জিজ্ঞাসাবাদ চলে তাঁর। সরকারি জমি দুর্নীতির বিষয়ে তিনি কী জানতেন এবং টাকা কীভাবে এসেছিল ক্যামাক স্ট্রিটে সেই প্রসঙ্গ এদিনও তুলে ধরা হয়। যদিও সুমিত গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন বলে খবর।



