হাইকোর্টে স্বস্তি পেলেন না সুমিত
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এখনই তাঁকে আগাম জামিন দিল না আদালত। হাইকোর্ট জানিয়েছে, আগামী সোমবার সুমিতকে আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট-সহ তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। সুমিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর হয়েছে। তাঁকে খুঁজছে সিআইডি। এদিন বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ‘জাল দলিল এবং জাল নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তদন্তে হেপাজতে নেওয়ার প্রয়োজন হতে পারে।’ 

Advertisement

অন্যদিকে, ডিজে মামলায় সিআইডির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। এই মামলার তদন্তে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিআইডি। তার বিরুদ্ধেই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। আদালতে অভিষেকের প্রশ্ন, ‘ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে, ওই কণ্ঠস্বর আমার নয়। তারপরেও কেন কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন?’