নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুজিত বসুর জামিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত অবস্থাতেই মামলাটি ছেড়ে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবার সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পাঠালেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সুজিতের আইনজীবী তাঁর চেম্বার থেকে ফাইল হাতানোর চেষ্টা করেছেন এই অভিযোগে বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি ছেড়ে দিয়েছিলেন।



