রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
  • ১৮ মে, ২০২৬ ১৭:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের শুরুতেই বিপত্তি। আজ, সোমবার দুপুরে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুরুষ যাত্রী। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হল ট্রেন চলাচল। সমস্যায় পড়তে হল নিত্যযাত্রীদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন দুপুর ৪টে ১০ মিনিট নাগাদ এক ব্যক্তি আচমকাই লাইনে ঝাঁপ মারেন। ঘটনার সঙ্গে সঙ্গেই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

বর্তমানে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলছে বলে জানা গিয়েছে। খুব তাড়াতাড়ি পরিষেবা ফের স্বাভাবিক হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।