Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মঘাতী চিত্রনাট্যকার

বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃতের নাম সৌমাভ গোস্বামী (৪৫)। তিনি পেশায় একজন চিত্রনাট্যকার।

আত্মঘাতী চিত্রনাট্যকার
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃতের নাম সৌমাভ গোস্বামী (৪৫)। তিনি পেশায় একজন চিত্রনাট্যকার। তিনি আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। কর্মসূত্রে গড়িয়ার কাছে একাই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়িওয়ালা। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ