Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ত্বক উজ্জ্বল করবে চিনি

পুজো মানেই সাজগোজের বহর। ফেসিয়াল, ম্যানিকিওর পেডিকিওর, হেয়ার কাট ও কালার মিলিয়ে বিউটি পার্লার সরগরম। তাতে ত্বক উজ্জ্বল হয় ঠিকই, কিন্তু পাশাপাশি আবার সারাবছরের ঘরোয়া যত্নেও মন দেওয়া দরকার।

ত্বক উজ্জ্বল করবে চিনি
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাড়িতেই মজুত চিনি ত্বকের যত্নে দারুণ কাজ করে। যে কোনও ত্বকেই সুগার স্ক্রাব উপযুক্ত।

Advertisement

 পুজো মানেই সাজগোজের বহর। ফেসিয়াল, ম্যানিকিওর পেডিকিওর, হেয়ার কাট ও কালার মিলিয়ে বিউটি পার্লার সরগরম। তাতে ত্বক উজ্জ্বল হয় ঠিকই, কিন্তু পাশাপাশি আবার সারাবছরের ঘরোয়া যত্নেও মন দেওয়া দরকার। চিনি এমনই এক উপাদান, যা দিয়ে ত্বক উজ্জ্বল ও ঝলমলে রাখা যায় অনায়াসে। একেবারে ঘরোয়া কয়েকটা সুগার স্ক্রাব-এর কথা জানালেন বিউশিয়ান দিব্যা সিং। তাঁর কথায়, ‘বেশি চিনি খাওয়া যতই বিপজ্জনক হোক না কেন, ত্বকের যত্নে কিন্তু তা ততটাই উপকারী। এছাড়া চিনি সহজেই পাওয়া যায়। হেঁশেলে চিনি নেই এমন সংসার বিরল। ফলে রূপচর্চার নিত্য রুটিনে অনায়াসেই রাখুন চিনি। 

চিনির উপকার
স্ক্রাবার হিসেবে চিনির গুণের শেষ নেই। ত্বকের মৃত কোষ সরিয়ে তা ঝলমলে, উজ্জ্বল করে তোলে চিনি-মিশ্রিত স্ক্রাব। এছাড়াও ত্বকের আর্দ্রভাব বজায় রাখতেও চিনির জুড়ি মেলা ভার। চিনি ক্রমাগত ত্বকে ঘষলে তা থেকে একটা রস বেরয়। সেই রস ত্বকের সঙ্গে মিশে ত্বক ময়েশ্চারাইজ করে। আর চিনির ময়েশ্চারাইজিং কোয়ালিটি, তা-ই তাকে অ্যান্টি এজিং এজেন্ট হিসেবেও কাজ করতে সাহায্য করে। ত্বক আর্দ্র থাকে বলেই তাতে বলিরেখা বা রিঙ্কলস হয় না। নিয়মিত সুগার স্ক্রাবের ব্যবহারে ত্বক বহুদিন পর্যন্ত টানটান থাকে। 
এছাড়া চিনি ত্বকের গ্রহণক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে সুগার স্ক্রাব ব্যবহারের পর তা ধুয়ে ফেলে ত্বকে যখন অন্য কোনও কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করা হয় তখন তা ত্বকে বেশি মাত্রায় ঢোকে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। এই কারণেই চিনি মেশানো স্ক্রাব ব্যবহার করার পর ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন লাগালে তা ত্বকে মেশে ভালোভাবে। বিভিন্ন ধরনের ত্বকে চিনি কাজ করে সমানভাবে। ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক, চিনি কিন্তু সবক্ষেত্রেই সমান কার্যকর। এছাড়া ত্বক যদি খুব সেনসিটিভ হয় বা অল্পে র‌্যাশ বেরয় কিংবা লাল হয়ে যায় তাহলেও সুগার স্ক্রাব সেই ধরনের ত্বকের পক্ষে অনবদ্য। 

সুগার স্ক্রাবের হদিশ
বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারেন চিনির তৈরি স্ক্রাব। এই স্ক্রাব বানাতে খুব একটা খরচও নেই। একটা বাটিতে ১ কাপ চিনির সঙ্গে মিশিয়ে নিন  কাপ খাঁটি নারকেল তেল। চিনি ক্রমাগত নাড়িয়ে গুলে নিন। তারপর তাতে মেশান  চামচ পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল আর ১টা লেমন জেস্ট। একসঙ্গে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হবে তা হাতের পাতায়, মুখে, কনুইতে, পায়ের পাতায় ঘষে লাগান। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
এছাড়া আর একভাবে এই স্ক্রাব বানাতে পারেন। ২ টেবিল চামচ মোটা দানার চিনির সঙ্গে 
১ টেবিল চামচ আমন্ড অয়েল আর ১ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন। ঘন এই মিশ্রণ মুখে হাতে পায়ে লাগাতে পারেন। ত্বকের কালো দাগছোপ দূর করতে এই স্ক্রাব অনবদ্য।  
কমলিনী চক্রবর্তী

সম্পর্কিত সংবাদ