Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে কাজের জন্য ফের ট্রেন বাতিলের ঘোষণায় ভোগান্তি

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী কাজের জন্য ফের কতগুলি ট্রেন বাতিল করা হয়েছে।  ইঞ্জিনিয়ারিং, টিআরডি এবং এসএন্ডটি বিভাগের যৌথ উদ্যোগে এই কাজ হবে।

আদ্রা ডিভিশনে কাজের জন্য ফের ট্রেন বাতিলের ঘোষণায় ভোগান্তি
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী কাজের জন্য ফের কতগুলি ট্রেন বাতিল করা হয়েছে।  ইঞ্জিনিয়ারিং, টিআরডি এবং এসএন্ডটি বিভাগের যৌথ উদ্যোগে এই কাজ হবে। আজ, সোমবার থেকে আগামী ১০ আগস্ট পর্যন্ত কাজের জন্য সপ্তাহব্যাপী ট্রেনের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। যার ফলে ফের সপ্তাহব্যাপী যাত্রীরা হয়রানির শিকার হবেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ১৮০১৯/ ১৮০২০ (ঝাড়গ্রাম -ধানবাদ) এক্সপ্রেস আগামী ৪ ও ৬ আগস্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৮০৯০/ ৬৮০৮৯ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার আগামী ৭ আগস্ট বাতিল করা হয়েছে। অন্যদিকে, ৬৮০৭৯/৬৮০৮০ (ভোজুডি-চন্দ্রপুরা) মেমু প্যাসেঞ্জার ৪ ও ৮ আগস্ট চলাচল করবে না। এছাড়া, ৬৮০৪৬ / ৬৮০৪৫ (আসানসোল-আদ্রা) মেমু প্যাসেঞ্জার আগামী ১০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়েছে।

Advertisement

এই ট্রেনগুলি বাতিলের পাশাপাশি ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা- আসানসোল -বরাভূম) প্যাসেঞ্জার আগামী ৫ আগস্ট আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওইদিন  আদ্রা-আসানসোলের মধ্যে ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়া ১৮০৩৬ (হাটিয়া - খড়গপুর ) এক্সপ্রেস ৬ ও ৯  আগস্ট হাটিয়া থেকে নির্ধারিত সময়ের তিন ঘন্টা দেরিতে ছাড়বে। ১৮০৩৫ (খড়গপুর হাটিয়া) এক্সপ্রেস ৪, ৮ এবং ১০ আগস্ট খড়গপুর থেকে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১৮১৮৪ (বক্সার - টাটা) এক্সপ্রেস ১০ আগস্ট বক্সার থেকে নির্ধারিত সময়ের ৯০ মিনিট দেরিতে চলাচল করবে। রেলের এক আধিকারিক বলেন, যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন তাই টানা সপ্তাহ জুড়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয় না। ট্রেনগুলির চলাচল সপ্তাহের বিশেষ দু’তিন দিন নিয়ন্ত্রণ করা হয়। যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন তার জন্য প্রতিটি রেল স্টেশনে আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ