Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিন উপলক্ষ্যে ‘সুচিত্রা উৎসব’

রবীন্দ্রসংগীতের প্রবাদপ্রতীম শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি এক মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করা হয় রবীন্দ্র সদনে।

শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিন উপলক্ষ্যে ‘সুচিত্রা উৎসব’
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রবীন্দ্রসংগীতের প্রবাদপ্রতীম শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি এক মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করা হয় রবীন্দ্র সদনে। সুচিত্রা মিত্র মেমোরিয়াল ফাউন্ডেশন ও পূরবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘সুচিত্রা উৎসব-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানে সমবেত কণ্ঠে পরিবেশিত ‘মোরা সত্যের পরে’ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আমন্ত্রিত বিভিন্ন দলের সদস্যদের পরিবেশনার নৃত্য গীতিতে জমে ওঠে অনুষ্ঠান। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পদ্যকাহিনি ‘পরিশোধ’ পরিবেশিত হয়। মধুবনী চট্টোপাধ্যায়ের নৃত্য ও অভিব্যক্তি অসাধারণ। ‘ফিরে যাও কেন’, ‘মায়াবন বিহারিণী’, ইত্যাদি গানে সমৃদ্ধ নৃত্যনাট্যে বিভিন্ন চরিত্রে রুদ্রাভ নিয়োগী, দ্রাবিণ চট্টোপাধ্যায়, রুদ্র মিশ্রের সাবলীল অভিনয় সকলের মনে দাগ কাটে। সংগীতে মন্দিরা মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায়ের পরিবেশনা বেশ ভালো লাগে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ