নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলার সমাবেশ থেকে এসইউসিআই দলের সাধারণ সম্পাদক তথা বর্ষীয়ান বাম নেতা প্রভাস ঘোষ বিজেপিকে আক্রমণ শানালেন। পাশাপশি সিপিএমের তীব্র সমালোচনাও করেন তিনি।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলার সমাবেশ থেকে এসইউসিআই দলের সাধারণ সম্পাদক তথা বর্ষীয়ান বাম নেতা প্রভাস ঘোষ বিজেপিকে আক্রমণ শানালেন। পাশাপশি সিপিএমের তীব্র সমালোচনাও করেন তিনি।
বুধবার দুপুরে প্রবল দুর্যোগের মধ্যে রানি রাসমণি রোডে এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের ৫১তম প্রয়াণ দিবস পালিত হয়। নেতৃত্বের দাবি, এদিন প্রায় ৩০ হাজার মানুষের সমাবেশ হয়েছিল। সমাবেশে সভাপতিত্ব করেন দলের পলিট ব্যুরো সদস্য অসিত ভট্টাচার্য। প্রধান বক্তা প্রভাস ঘোষ দেশজুড়ে ছাত্র-যুবদের নেতৃত্বে আন্দোলনকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বিজেপি বুলডোজার চালিয়ে গরিব হকারদের রুটিরুজি বন্ধ করতে চাইছে। আরএসএস-বিজেপি ভারতের নবজাগরণ আন্দোলনের বিরোধী। এরা মনগড়া বিষয় সিলেবাসে ঢুকিয়ে ছাত্রদের অশিক্ষার অন্ধকারে ডোবাতে চাইছে।’ জাতীয় শিক্ষানীতি, শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধেও সরব হন তিনি। বলেন, ‘বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দল পুঁজিপতিদের ম্যানেজার হয়ে বসে আছে।’
সিপিএমের সমালোচনা করে তিনি বলেন, ‘ওদের লোকজনই আগে রাম, পরে বাম স্লোগান দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তবে সিপিএমের প্রতি কোনো বিদ্বেষ নেই বলে জানিয়ে তাঁর আহ্বান, ‘নির্বাচনসর্বস্ব রাজনীতি পরিত্যাগ করে বামপন্থায় ফিরে আসুন।’