নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি সরকারের আমলে নতুন করে গঠিত হল রাজ্য স্বাস্থ্য কমিশন। নতুন ১৩ সদস্যের কমিশনে চেয়ারপার্সন হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিত্ বসু। ভাইস চেয়ারপার্সন হয়েছেন আইএএস আধিকারিক মৌমিতা গোদারা বসু। এছাড়াও কমিশনে রয়েছেন চিকিত্সক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস গৌতমমোহন চক্রবর্তী সহ আরও অনেকে। নয়া কমিশনে বেশিরভাগ চিকিৎসকই বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। এবার থেকে তাঁদের উপরই বেসরকারি প্রতিষ্ঠানের গাফিলতির বিচার করার দায়িত্ব পড়ল। সেক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি হবে না তো? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, ২০১৭ সালে তত্কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন গঠন করেছিলেন।



