আজ, বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার কালনার নিভুজিবাজার এলাকায় এক কিশোরীর উপর নির্যাতনের অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে কালনা এসটিকেকে রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় অভিযুক্ত যুবকের বাড়ি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


