Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

শুভাংশুর সফর

২০২৪ সালে অ্যাক্সিয়ম-৪ মিশনের ঘোষণা করে নাসা ও ইসরো, মহাকাশচারী হিসাবে শুভাংশু শুক্লারও নাম ঘোষণা করা হয়

শুভাংশুর সফর
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

২০২৪ সালে অ্যাক্সিয়ম-৪ মিশনের ঘোষণা করে নাসা ও ইসরো, মহাকাশচারী হিসাবে শুভাংশু শুক্লারও নাম ঘোষণা করা হয়

Advertisement

২০২৫ সালের শুরুতে উৎক্ষেপণের কথা থাকলেও আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে বারবার পিছিয়েছে যাত্রা

গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা ফ্যালকন-৯ রকেটের

পরদিন ২৬ জুন প্রথম ভারতীয় হিসেবে আর্ন্তজাতিক স্পেস স্টেশনে প্রবেশ করেন শুভাংশু সঙ্গী পেগি হুইটসন, স্ল্যাওস উজানস্কি-উইনিস্কি, টিবর কাপু

১৮ দিন সেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছেন অ্যাক্সিয়ম-৪ এর মহাকাশচারীরা।
মহাকাশে ৭টি ভারত কেন্দ্রিক পরীক্ষা করেছেন শুভাংশু শুক্লা। এর মধ্যে রয়েছে মাইক্রো গ্র্যাভিটিতে মুগ ও মেথি বীজ থেকে অঙ্কুরোদগম, স্টেম সেল রিসার্চ ও অতিক্ষুদ্র শ্যাওলার উপর পরীক্ষা-নিরীক্ষা
আন্তর্জাতিক স্পেস স্টেশনে জিরো গ্র্যাভিটিতে (শূন্য মাধ্যাকর্ষণ) জলের বুদবুদ প্রদর্শন করেন, স্ক্রিন ইন্টার‌্যাকশনের মাধ্যমে কগনেটিভ লোড পরীক্ষাতেও অংশ নেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন শুভাংশু, রেডিও সিগন্যাল ও ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলেন ইসরোর বিজ্ঞানীদের সঙ্গেও
১৩ জুলাই আর্ন্তজাতিক স্টেশনে শুভাংশু সহ ৪ মহাকাশচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়, সেখানে ইসরো ও সহকর্মীদের ধন্যাবাদ দেন ভারতীয় মহাকাশচারী

১৪ জুলাই স্পেস স্টেশন থেকে যাত্রা শুরু করে ড্রাগন গ্রেস স্পেসক্রাফট, পরদিন ক্যার্লিফোনিয়ার সমুদ্র উপকূলে সফলভাবে অবতরণ করেন মহাকাশচারীরা

Advertisement
সম্পর্কিত সংবাদ