Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যান্ত্রিক ত্রুটিতে ফের পিছল শুভাংশুর মহাকাশ যাত্রা

সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। খারাপ আবহাওয়ার জন্য আগেই স্থগিত হয়েছিল ভারতীয় মহকাশচারী শুভাংশ শুক্লার আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) যাত্রা।

যান্ত্রিক ত্রুটিতে ফের পিছল শুভাংশুর মহাকাশ যাত্রা
  • ১২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

ওয়াশিংটন: সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। খারাপ আবহাওয়ার জন্য আগেই স্থগিত হয়েছিল ভারতীয় মহকাশচারী শুভাংশ শুক্লার আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) যাত্রা। এবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় থমকে গেল তাঁর যাত্রা। 

Advertisement

বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে শুভাংশ সহ চার মহাকাশচারীর আইএসএসের উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। তার জন্য প্রস্তুতিও সেরে রেখেছিল নাসার কেনেডি স্পেস সেন্টার। শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির জন্য যাত্রা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। 
স্পেসএক্সের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ‘ফায়ার বুস্টার পরীক্ষার সময় লিকুইড অক্সিজেন লিকের বিষয়টি সামনে আসে। এই ত্রুটি মেরামত করতে স্পেসএক্সের কিছুটা সময় লাগবে। সেই কাজ সম্পূর্ণ হলে নতুন করে অভিযানের দিনক্ষণ ঘোষণা করা হবে।’ সূত্রের খবর, সোমবার উৎক্ষেপণের আগে ক্রায়োজিনিক ফুয়েল লিকুইড অক্সিজেনের লিক করার ঘটনা ধরা পড়ে। তখন স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবারের মধ্যে মেরামত করে উৎক্ষেপণের উপযোগী অবস্থায় আনা যাবে। এখন দেখা যাচ্ছে, সেই সমস্যার সমাধান করতে পারেনি স্পেসএক্স।
বিষয়টি নিয়ে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানান, ফ্যালকন ৯-এর পরীক্ষার সময় লিকুইড অক্সিজেনের লিকেজ নজরে আসে। এরপর সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে অ্যাক্সিয়ম-৪ মিশনের যাত্রা স্থগিত করা হয়।

সম্পর্কিত সংবাদ