Bartaman Logo
১৫ জুন, ২০২৬

দেশে ফিরলেন শুভাংশু, আজ বিশেষ আলোচনা হবে সংসদে

প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে  ইতিহাস গড়েছেন শুভাংশু শুক্লা। রবিবার দেশে ফিরলেন তিনি। ভারতীয় নভশ্চরকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়।

দেশে ফিরলেন শুভাংশু, আজ বিশেষ আলোচনা হবে সংসদে
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে  ইতিহাস গড়েছেন শুভাংশু শুক্লা। রবিবার দেশে ফিরলেন তিনি। ভারতীয় নভশ্চরকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। এক্স হ্যান্ডলে জিতেন্দ্র লেখেন, ‘ভোররাতে দিল্লি পৌঁছলেন গগনযাত্রী শুভাংশু শুক্লা। দেশ ও ইসরোর জন্য এই মুহূর্ত অত্যন্ত গর্বের।’ পরে কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভাংশু লেখেন, ‘অনেক ধন্যবাদ। দেশে ফিরে সত্যিই খুব ভালো লাগছে।’ বিমানবন্দর চত্বরে দেখামাত্র ‘শুক্স’কে জড়িয়ে ধরে ছেলে কিয়াশ। সঙ্গে ছিলেন স্ত্রী কামনা। আবেগঘন মুহূর্তের ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। শুভাংশুর সফল মহাকাশ যাত্রা নিয়ে গর্বিত গোটা দেশ। আজ সোমবার এবিষয়ে বিশেষ আলোচনা হবে সংসদে। লোকসভার তরফে বিবৃতি জারি করে সাংসদদের বিষয়টি জানানো হয়েছে। 

Advertisement

অ্যাক্সিয়ম-৪ অভিযানের সদস্য হিসেবে ২৫ জুন মহাকাশ স্টেশনে পাড়ি দেন শুভাংশু। সঙ্গে ছিলেন পেগি হুইটসন, স্লাওস উজনানস্কি ও টিবর কাপু। ১৮ দিনের অভিযান শেষে নিরাপদে আমেরিকায় ফিরে আসেন চার নভশ্চর। ফেরার পর বেশ কয়েকদিন রিহ্যাবে ছিলেন শুভাংশু। অভিযান ও প্রস্তুতি পর্ব মিলিয়ে প্রায় এক বছর আমেরিকায় ছিলেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। সূত্রের খবর, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। ২২-২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস উপলক্ষ্যে দিল্লিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহাকাশজয়ী শুভাংশু।

Advertisement
সম্পর্কিত সংবাদ