জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে অভিনব পদযাত্রার আয়োজন করা হয়েছিল আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি দমদমের ইন্টারঅ্যাক্ট ক্লাবের পক্ষ থেকে। স্কুলপড়ুয়াদের অংশগ্রহণে আয়োজিত হয় ৩ কিমি নীরব পদযাত্রা।

শিক্ষার্থীরা বেগুনি ফিতা পরিধান করে ক্যান্সার জয়ীদের প্রতি সংহতি প্রকাশ করে।
ছিল স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সচেতনতামূলক বক্তৃতা।
চিকিত্সকরা ক্যান্সারের প্রাথমিক অবস্থাতেই শনাক্তকরণ, জীবনযাপনের সচেতনতা ও সামাজিক সহায়তার গুরুত্বে জোর দেন। আদিত্য আকাদেমি গ্রুপ অব স্কুলস-এর ডিরেক্টর-আকডেমিক্স সবিতা সাহা বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মানবিক, সচেতন ও সামাজিক দায়িত্ব বোধের প্রতিফলন।