Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৮২ শতাংশ নম্বর, কামাল করল ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পড়ুয়ারা

কোনো প্রতিবন্ধকতাই সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়ায় না। এর প্রমাণ দিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পড়ুয়ারা।

৮২ শতাংশ নম্বর, কামাল করল ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পড়ুয়ারা
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোনো প্রতিবন্ধকতাই সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়ায় না। এর প্রমাণ দিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পড়ুয়ারা। এবার মাধ্যমিকে এই স্কুল থেকে ১২ ছাত্র পরীক্ষা দিয়েছিল। সবাই ৮২ শতাংশেরও বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া গ্রেড অনুযায়ী, এই পরীক্ষার্থীরা ‘এ প্লাস’ পেয়েছে। স্কুল থেকে প্রথম স্থান পেয়েছে ঋজু দাস। তার প্রাপ্ত নম্বর ৬২৫। অংক আর ইতিহাস ছাড়া বাকি প্রত্যেকটি বিষয়ে ৯০ বা তারও বেশি নম্বর পেয়েছে। এছাড়া ৬২২ ও ৬১৯ নম্বর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মহম্মদ হাপিজুল আনসারি এবং সমীরণ পোল্লে। উল্লেখযোগ্য বিষয়, এই ১২ পড়ুয়াই সবথেকে ভালো ফল করেছে জীবনবিজ্ঞান এবং ভূগোলে। দু’টি বিষয়েই সব পরীক্ষার্থী ৯০-এর বেশি নম্বর পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক স্বামী মহানন্দ বলেন, ‘এবার মাধ্যমিকে অভূতপূর্ব ফল হয়েছে। গতবারের থেকে নম্বরের নিরিখে অনেকে তাক লাগিয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ