Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াবাগানে ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার

বুধবার জোড়াবাগান থানা এলাকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশ এক যুবককে পাকড়াও করেছে।

জোড়াবাগানে ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার জোড়াবাগান থানা এলাকায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশ এক যুবককে পাকড়াও করেছে। ধৃতের নাম নাম সুবোধ ঘোড়ুই। অভিযোগ, বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে বছর বারোর ওই ছাত্রীকে হাত ধরে টানে ওই যুবক। তার চিৎকারে পথচলতি মানুষ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার তাকে বিচার ভবনের পকসো আদালতে হাজির করা হয়। বিচারক দীপ্তেন্দ্রনাথ মিত্র ১০ জুলাই পর্যন্ত তাকে জেল হেপাজতে রাখার নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে বলেন, এদিন মা এবং স্কুলছাত্রীর গোপন জবানবন্দি আবেদন জানায় সরকারপক্ষ। বিচারক তা মঞ্জুর করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ