Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপভোক্তা লক্ষ ছাড়াল

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মাধ্যমে শিক্ষাঋণ প্রাপক ছাত্রছাত্রীর সংখ্যা শুক্রবার এক লক্ষ পেরিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডলে এই তথ্য দিয়েছেন।

স্টুডেন্ট  ক্রেডিট কার্ডের  উপভোক্তা লক্ষ ছাড়াল
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মাধ্যমে শিক্ষাঋণ প্রাপক ছাত্রছাত্রীর সংখ্যা শুক্রবার এক লক্ষ পেরিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডলে এই তথ্য দিয়েছেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য সহজ শর্তে, কম সুদে ঋণ দেওয়ার এই প্রকল্প ২০২১ সালে চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে ক্রমেই জনপ্রিয় এবং উপযোগী হয়েছে এই প্রকল্প। ৪ শতাংশ সরল সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে এতে। 

Advertisement

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল, অর্থনৈতিক কারণে রাজ্যের প্রান্তিক ছাত্রছাত্রীরা যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন। সেই কারণে ১৯টি বিশ্ববিদ্যালয় এবং ৩৩টি সরকারি কলেজ স্থাপন করেছেন তিনি। সেই স্বপ্নেরই আরেকটি দিক ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। তার মাধ্যমে লক্ষাধিক ছাত্রছাত্রী মোট ৩,৭৯৪ কোটি ৭৮ লক্ষ টাকা শিক্ষাঋণ পেয়েছেন। দেশে এবং বিদেশে নির্বিঘ্নে উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন তাঁরা। অন্যদিকে, এদিন থেকে বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ থেকে পিএইচডি স্কলার পর্যন্ত এই প্রকল্পের অধীনে সরকারি স্কলারশিপ পেতে পারেন। এর জন্য কিছু যোগ্যতার শর্ত পালন করতে হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ