Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে পথ-দুর্ঘটনায় জখম ৫, আশঙ্কাজনক ২

সূতিতে পথ-দুর্ঘটনায় জখম ৫, আশঙ্কাজনক ২
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার সন্ধ্যায় সূতির ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় পাঁচজন জখম হলেন। পুলিস জানিয়েছে, একটি লরি প্রথমে চারচাকা গাড়িতে ধাক্কা মারে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর লেনে থাকা বাইকে ধাক্কা মারে। স্থানীয়রা জখমদের সূতির মহেশাইল হাসপাতালে ভর্তি করেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
Advertisement
এদিন সন্ধ্যায় চার যুবক সূতির নিমতিতা থেকে একটি ছোট চারচাকা গাড়িতে চেপে রঘুনাথগঞ্জের রেস্তোরাঁয় খেতে যাচ্ছিলেন। সূতির ধলার মোড় ও মানিকপুর মোড়ের মাঝে একটি লরি পেছন থেকে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। এতে ছোট গাড়িটি বিপরীত লেনে গিয়ে একটি বাইককে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির ধাক্কায় বাইকচালক ছিটকে রাস্তায় পড়েন। গাড়িতে থাকা চার যুবক ও বাইকচালক জখম হয়েছেন। তবে সামশেরগঞ্জের বাইকচালক সামিউল শেখ ও চারচাকার যাত্রী সাদ্দাম শেখ মারাত্মক জখম হয়েছেন। স্থানীয়রা তাঁদের প্রথমে সূতির মহেশাইল হাসপাতালে ভর্তি করেন। সাদ্দাম ও সামিউলকে সেখান থেকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সূতি থানার পুলিস জানিয়েছে, লরিটি ওভারটেক করতে গিয়ে চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। পরে গাড়িটি সামিউলের বাইকে ধাক্কা মারে। জখমদের সবার চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ