Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়িতে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা

সাঁতুড়িতে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার সাঁতুড়ি ব্লক আইএনটিটিইউসি ও যুব তৃণমূলের তরফে দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল। ঢেঁকশিলা উচ্চ বিদ্যালয় মাঠে খেলাগুলি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুই বিধায়ক রাজীব লোচন সোরেন, সুশান্ত মাহাত, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে জানানো হয়, বর্তমানে যুবসমাজ মোবাইলমুখী হয়ে পড়েছে। খেলার প্রতি যুব সমাজের আগ্রহ কমেছে। তাই যুব সমাজকে মাঠমুখী করতেই এই উদ্যোগ। খেলায় ব্লক এলাকার সাঁতুড়ি, টাঁড়াবাড়ি, রামচন্দ্রপুর-কোটালডি, মুরাডি ও বালিতোড়া পঞ্চায়েতের ছ’টি দল অংশগ্রহণ করেছে। এদিন সাঁতুড়ি, গড়শিকা, টাঁড়াবাড়ি পঞ্চায়েতের তিনটি টিম মুখোমুখি হয়। বাকি তিনটি পঞ্চায়েতের টিম আজ, রবিবার মুখোমুখি হবে। আইএনটিটিইউসির সাঁতুড়ি ব্লক সভাপতি বাপ্পা মুখোপাধ্যায় এবং ব্লক যুব সভাপতি তথা জেলা পরিষদ সদস্য কমল মণ্ডল বলেন, খেলার মাধ্যমে শারীরিক গঠন থেকে সামাজিক শিক্ষা পর্যন্ত হয়। শুধু তাই নয়, বর্তমানে অনেক খেলোয়াড় ভালো খেলার জন্য সরকারি চাকরিও পাচ্ছেন। তাই খেলাধুলার বিকল্প নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ