Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি

স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রতুয়া-১ ব্লকের সামসি স্টেশন ম্যানেজারকে সাতদফা দাবিতে স্মারকলিপি দিল সামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তার আগে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের বাইরে জমায়েত হন ব্যবসায়ীরা। সেখান থেকে  মিছিল করে তাঁরা সামসি স্টেশনে বিক্ষোভ দেখান। সামসি রেলগেটে যানজটের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে আন্ডারপাস ও উড়ালপুল নির্মাণের দাবিতে মূলত এদিনের স্মারকলিপি বলে সংগঠনের সভাপতি তপনকুমার সিনহা, সম্পাদক মতিউর রহমান, সদস্য অজয়কুমার শর্মা জানান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ