Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীর মাথায় লাঠির আঘাত, আউশগ্রামে ধৃত এক যুবক

স্ত্রীর মাথায় লাঠির আঘাত, আউশগ্রামে ধৃত এক যুবক
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃত ঝন্টু মালের বাড়ি বোলপুর থানার গুরুপল্লি এলাকায়। যদিও সে আউশগ্রাম থানার সোমাইপুরে থাকে। সেখান থেকেই সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
পুলিস জানিয়েছে, চারবছর আগে সোমাইপুরের এক তরুণীর সঙ্গে ঝন্টুর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই ওই বধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। মাঝেমধ্যেই তাঁকে মারধর করা হত। রবিবার রাতে ঝন্টু স্ত্রীকে মারধর শুরু করলে ওই বধূ দৌড়ে এক পড়শির বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, ঝন্টু তাঁকে সেখান থেকে টেনে বের করে মাথায় ডান্ডা দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ওই বধূকে গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই বধূর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিস ঝন্টুকে গ্রেপ্তার করেছে।
সম্পর্কিত সংবাদ