Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্না

স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্না
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: স্ত্রীর মর্যাদার দাবিতে পুরাতন মালদহে একটি পাড়ায় এক যুবকের বাড়ির সমানে দু’দিন ধরে ধর্না দিলেন এক যুবতী। শনিবার সকালে এনিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে। মালদহ থানার পুলিস বিষয়টি জানতে পেরে ওই যুবতীকে অন্যত্র নিয়ে যায়। স্থানীয়দের দাবি, শুক্রবার যুবতী একাই আসে। রাত পর্যন্ত যুবকের বাড়ির সামনে বসে ছিল। তিনি স্ত্রীর মর্যাদা দাবি করেন। শনিবার তিনি ফের ধর্নায় বসেন। অভিযুক্ত যুবকের বাবা বলেন, মেয়েটি এসেছিল। আমাদের কাছে দাবি করে, আমার ছেলে তাঁর স্বামী। চার বছর আগে বিয়ে করেছে বলে দাবি করে। ছেলে আমাদের কিছু জানায়নি। সে অস্বীকার করেছে। আমরা কিছু জানি না। মালদহ থানার পুলিস জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ