Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রবল ঢেউয়ের দাপট, রাস্তা ভাঙল গঙ্গাসাগর বিচের

প্রাকৃতিক দুর্যোগ এবং কোটালের জেরে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির বরাবর দুই নম্বর রাস্তা আরও ভেঙে গিয়েছে।

প্রবল ঢেউয়ের দাপট, রাস্তা ভাঙল গঙ্গাসাগর বিচের
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রাকৃতিক দুর্যোগ এবং কোটালের জেরে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির বরাবর দুই নম্বর রাস্তা আরও ভেঙে গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫০ ফুটের বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পুরো বর্ষাকাল পড়ে রয়েছে। ফলে রাস্তা ভাঙা এখনই না ঠেকানো গেলে, আরও বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই প্রতি বছর সাগরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে বাঁধ যেমন ভাঙছে, তেমনই রাস্তার ক্ষতি করছে। এভাবে ক্রমশ মন্দিরের অনেকটাই কাছে এগিয়ে এসেছে সমুদ্র। এই বছরও ভাঙন অব্যাহত। এক থেকে দুই নম্বর বিচ যাওয়ার রাস্তার তুলনায় দুই থেকে তিন নম্বর বিচ যাওয়ার রাস্তার বেশি ক্ষতি হয়েছে। ইটের রাস্তা ভেঙে চারদিকে ছড়িয়ে পড়েছে। কিছু অংশে বড় বড় পাথরের স্ল্যাব ভেঙে পড়ে আছে। দেখে মনে হবে, যেন কোনও বিপর্যয় নেমে এসেছে। সাধারণ মানুষকে ওই ভাঙা রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, বিষয়টি সেচদপ্তরকে জানানো হয়েছে। দ্রুত যাতে পদক্ষেপ করা হয়, সেই নির্দেশও দিয়েছেন প্রশাসনিক কর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ