Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম ভেনেজুয়েলা। বুধবার(স্থানীয় সময়) তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২।

ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

কারাকাস, ২৫ সেপ্টেম্বর: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম ভেনেজুয়েলা। বুধবার(স্থানীয় সময়) তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। কম্পনের উৎসস্থল ভেনেজুয়েলার জুলিয়া প্রদেশের মেনে গ্রান্ডের থেকে ২৪ কিমি পূর্ব-উত্তরপূর্বে। রাজধানী কারাকাসের থেকে প্রায় ৬০০ কিমি দূরে ভূমিকম্পের উৎসস্থল, এমনটাই জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে।

Advertisement

যদিও এই ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে কিছুই জানায়নি সরকার। কম্পনের মাত্রা এতটাই ছিল যে প্রতিবেশী দেশ কলম্বিয়ার একাধিক প্রদেশেও তা অনুভূত হয়। কলম্বিয়া ও ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকার ঘর থেকে বাইরে ভয়ে বেরিয়ে পড়েন বহু মানুষ। খালি করে দেওয়া হয় বড় বড় বিল্ডিং। যদিও কলম্বিয়ায় বড়সড় কোনও ক্ষতি হয়নি। ভেনেজুয়েলার যে জায়গায় ভূমিকম্পের উৎসস্থল সেখানেই রয়েছে জ্বালানি তেলের সবচেয়ে বড় ভাণ্ডার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ