Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

ঘূর্ণিঝড় সেন-য়ার’র দাপটে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়ায় জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩

একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এই প্রবাদ বাক্যই খাটছে এখন। একদিকে যখন ঘূর্ণিঝড় সেন-য়ার’র দাপটে লণ্ডভণ্ড অবস্থা ইন্দোনেশিয়ার।

ঘূর্ণিঝড় সেন-য়ার’র দাপটে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়ায় জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩
  • ২৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

জাকার্তা, ২৭ নভেম্বর: একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এই প্রবাদ বাক্যই খাটছে এখন। একদিকে যখন ঘূর্ণিঝড় সেন-য়ার’র দাপটে লণ্ডভণ্ড অবস্থা ইন্দোনেশিয়ার। তখন আজ, বৃহস্পতিবার সকালে সুমাত্রায় জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৬.৩। এদিন ১১টা ৫৬ মিনিট(স্থানীয় সময়) নাগাদ সুমাত্রা দ্বীপে কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের ফলে কোনও বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি সুমাত্রায়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আচেহ প্রদেশ। গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

Advertisement

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ এর কাছে অবস্থিত ইন্দোনেশিয়া। তাই এই দেশটিতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এমনিতেই মালাক্কা প্রণালীতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের দাপটে ভয়ঙ্কর দুর্যোগ নেমেছে ইন্দোনেশিয়ায়। বন্যায় বিধ্বস্ত একাধিক এলাকা, ভেঙে গিয়েছে ঘরবাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮ জনের। জলে ডুবে গিয়েছে বহু রাস্তা। গতকাল, বুধবার ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সেন-য়ার। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুমাত্রা সহ একাধিক দ্বীপে। খারাপ আবহাওয়ার কারণে আগামী দু’দিন আচেহ ও রিয়াউসহ সুমাত্রার বেশ কয়েকটি প্রদেশে নতুন করে বন্যার ঝুঁকি রয়েছে। সতর্ক করা হচ্ছে নাগরিকদের। ইতিমধ্যেই নিরাপদে সরানো হয়েছে আট হাজার মানুষকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ