Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

করলা নদীতে থার্মোকলের বাক্স ফেললে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মহকুমা শাসকের

শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করলা নদীর দূষণ রোধে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চাইছে প্রশাসন। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।

করলা নদীতে থার্মোকলের বাক্স ফেললে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মহকুমা শাসকের
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করলা নদীর দূষণ রোধে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চাইছে প্রশাসন। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। এদিন জলপাইগুড়ি পুরসভার পাশাপাশি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, মাছবাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৈঠক করেন তিনি। ছিলেন পুলিস ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আধিকারিকদের পাশাপাশি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক। 

Advertisement

বৈঠকে বেশকিছু ছবি তুলে ধরেন মহকুমা শাসক। তাতে দেখা যায়, করলা নদীতে থার্মোকলের প্রচুর বাক্স ভাসছে। এনিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মহকুমা শাসক। বারবার বলার পরও কেন মাছ রাখার থার্মোকলের বাক্স নদীতে ফেলা হচ্ছে তা জানতে চান তিনি। একইসঙ্গে রাজ্য সরকার ২০২২ সালে নিষিদ্ধ করার পরও জলপাইগুড়ির দিনবাজারে যেভাবে দেদার প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার হচ্ছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন এসডিও। অবিলম্বে এসব বন্ধ করতে হবে বলে নির্দেশ দেন তিনি। 
বৈঠক শেষে মহকুমা শাসক জানিয়েছেন, এদিন সিদ্ধান্ত হয়েছে, দিনবাজার ফিশ মার্কেটের ব্যবসায়ীরা অস্থায়ীভাবে একটা জায়গা চিহ্নিত করে ঘিরে দেবেন। তার ভিতরে মাছের থার্মোকলের বাক্স রাখা হবে। কোনওভাবে যাতে ওই থার্মোকল নদীতে না পড়ে, মাছ বাজার ব্যবসায়ী সমিতি তার খেয়াল রাখবে। পাশাপাশি, পুরসভা দিনে দু’বার করে থার্মোকলের বাক্স সংগ্রহ করে নিয়ে আসবে। প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার কমাতে দিনবাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন বাজার কমিটি বিক্রেতাদের সচেতন করবে। প্রশাসনের তরফেও ব্যবসায়ীদের সচেতন করা হবে। তারপরও নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা যদি প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ না করেন, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ