Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

খরস্রোতা নদীতে ঝাঁপ বৃদ্ধার, ত্রাতা সিভিক ভলান্টিয়ার

লালগড়ে কংসাবতী নদীতে ঝাঁপ দিয়েছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। শুক্রবার বিকেল এক সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় দুই বাসিন্দারা চেষ্টায় তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়।

খরস্রোতা নদীতে ঝাঁপ বৃদ্ধার, ত্রাতা সিভিক ভলান্টিয়ার
  • ২৮ আগস্ট, ২০২৬ ২৩:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: লালগড়ে কংসাবতী নদীতে ঝাঁপ দিয়েছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। শুক্রবার বিকেলে এক সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় দুই বাসিন্দার চেষ্টায় তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়। বৃদ্ধার নাম কনকলতা মাহাত। বাড়ি বেলপাহাড়ী থানার বালিগুমা গ্ৰামে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে লালগড় থানার আমডাঙা গ্রামে মেয়ের বাড়িতে এসেছিলেন কনকলতাদেবী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপরে আমতলা ঘাটে এসে নদীতে ঝাঁপ দেন। জলের স্রোতে ২০০ মিটার দূরে লালগড়ের ব্রিজের কাছে ভেসে আসেন।

জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করেন সিভিক ভলেন্টিয়ার তারাপদ সিং ও গ্রামের দুই বাসিন্দা ততন মাঝি  ও তাপস মাঝি। কনকলতাদেবীকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ রক্ষার জন্য সিভিক ভলেন্টিয়ার তারাপদ সিং ও গ্রামের দুই বাসিন্দা ততন মাঝি ও তাপস মাঝিকে ধন্যবাদ জানিয়েছে বৃদ্ধার পরিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ