Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুচিপাড়ায় বৃদ্ধা খুনে মগরাহাট থেকে গ্রেপ্তার ফেরিওয়ালা

কলকাতার মুচিপাড়া থানা এলাকায় একাকী বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন ও লুটপাটের ঘটনার রহস্যভেদ করল পুলিস। শুক্রবার মধ্যরাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মোয়মুর আলি গাজিকে।

মুচিপাড়ায় বৃদ্ধা খুনে মগরাহাট থেকে গ্রেপ্তার ফেরিওয়ালা
  • ১৪ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতার মুচিপাড়া থানা এলাকায় একাকী বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন ও লুটপাটের ঘটনার রহস্যভেদ করল পুলিস। শুক্রবার মধ্যরাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মোয়মুর আলি গাজিকে। ধৃতের থেকে চুরি যাওয়া গয়না বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজ ও ‘গেট প্যাটার্ন’ বা হাঁটার ধরন বিশ্লেষণ করে অভিযুক্তের নাগাল পান তদন্তকারীরা।

Advertisement

গত বুধবার মুচিপাড়া থানার সার্পেন্টাইন লেনে খুন হন নমিতাদেবী নামে এক বৃদ্ধা। তাঁকে শ্বাসরোধ করে খুনের পরে লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিস গিয়ে দেখে যে, বাড়ির মূল দরজার ছিটকিনি অক্ষত অবস্থায় ছিল। দরজা ভাঙা হয়নি। অর্থাৎ চেনা লোক দেখেই সম্ভবত দরজা খুলে দিয়েছিলেন নমিতাদেবী। 
তদন্ত নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিসের হাতে আসে। স্থানীয়দের জিজ্ঞাসা করে তদন্তকারীরা জানতে পারেন, গত কয়েকদিন থেকে বাড়ির কিছু সামগ্রী বিক্রির চেষ্টা করছিলেন নমিতাদেবী। যে কারণে ফেরিওয়ালা তাঁর বাড়িতে আসছিল। তদন্তকারীদের দাবি, ধৃত মোয়মুরও পুরনো জিনিসপত্র কেনাকাটির ব্যবসা করে। যে কারণে সেও নমিতাদেবীর বাড়িতে এসেছিল। বৃদ্ধা একা থাকেন জানার পরে তাঁকে খুনের ছক করে।
সূত্রের খবর, ঘটনার দিন সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ছাতা মাথায় দিয়ে এসেছিল আততায়ী। উদ্দেশ্য ছিল মুখ লুকিয়ে রাখা। দরজা ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ডাকে। পুরনো আসবাব কেনার অছিলায় বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এর পরে গামছা দিয়ে বছর ছিয়াত্তরের ওই বৃদ্ধাকে খুন করে মোয়মুর। পালানোর সময় নিয়ে যায় বৃদ্ধার গয়না সহ বিভিন্ন জিনিসপত্র। 
ফেরিওয়ালাদের জেরা করে মগরাহাটের মোয়মুরের সন্ধান পান তদন্তকারীরা। সিসি ক্যামেরা ফুটেজ এবং গেট প্যাটার্ন বা হাঁটার ধরন দেখে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিস। শুরু হয় জেরা। আর তাতেই বেরিয়ে আসে সত্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ