Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেটের ‘আনসার কি’ চ্যালেঞ্জ

সেটের ‘আনসার কি’ চ্যালেঞ্জ
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেট পরীক্ষার্থীদের ‘আনসার কি’ বা উত্তরমালা দেখে প্রয়োজনে চ্যালেঞ্জ করার সুযোগ দিল কলেজ সার্ভিস কমিশন। প্রতিটি প্রশ্নোত্তর চ্যালেঞ্জের জন্য অনলাইনে ২০০ টাকা করে দেবেন প্রার্থী। ৬ জানুয়ারি পর্যন্ত এই আবেদন জানানো যাবে। ফল প্রকাশের পরে কোনোরকম অভিযোগকে মান্যতা দেওয়া হবে না বলেও কমিশন জানিয়েছে। বিস্তারিত তথ্যের জন্য কমিশনের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ