ফের চাঙ্গা শেয়ার বাজার, ৯ মাসের মধ্যে শীর্ষে সূচক, বাড়ল টাকার দরও
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: চীনের শেনজেনে মুখোমুখি বৈঠকে ট্রাম্প, পুতিন ও জিনপিং। তিন বিশ্বশক্তি আলোচনার টেবিলে বসায় যুদ্ধ শেষের ইঙ্গিত পাচ্ছে কূটনৈতিক মহল। ভূ-রাজনীতির এই ইতিবাচক গতিপ্রকৃতি আশার আলো দেখাচ্ছে। তার স্পষ্ট প্রভাবে তেজি ভারতের বাজারও। সঙ্গী আরও দুই ফ্যাক্টর। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামে পতন এবং বিদেশি বিনিয়োগের স্রোত বৃদ্ধি। সামগ্রিক ফল, এদিন প্রাথমিক রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় সেনসেক্স ও নিফটি। ঊর্ধ্বমুখী টাকার দরও।

Advertisement

এদিন ৯৮৯.৯৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাড়িয়েছে ৮৩,০২১.৭৫ পয়েন্টে। বৃদ্ধির পরিমাণ ১.২১ শতাংশ। নিফটি ঊর্ধ্বমুখী হয়েছে ১.১৪ শতাংশ। ২৮৬.৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দিনের শেষে এই সূচক দাঁড়িয়েছে ২৫,৫১৪.৩০ পয়েন্টে। গত ২৩ ফেব্রুয়ারির পর এই প্রথম ২৫,৫০০ পয়েন্টের উপরে উঠল নিফটি। এই প্রথম ৬৩,০০০-এর উপর উঠেছে ব্যাংক নিফটি সূচক। একদিনে বৃদ্ধির পরিমাণ ১ হাজার পয়েন্টের (১.৬৫ শতাংশ) বেশি। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, বিএনবি এবং ব্যাংক অব বরোদার শেয়ারমূল্য বেড়েছে যথাক্রমে ৪.৮, ৩.৫ ও ৩ শতাংশ।
শেয়ার বাজারের পাশাপাশি তেজি টাকার দরও। এই নিয়ে টানা চারদিন ঊর্ধ্বমুখী ভারতীয় মুদ্রা। বৃহস্পতিবার নতুন করে পাঁচ পয়সা দরবৃদ্ধি হয়েছে। এর ফলে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৯৩.৩৬ টাকা।