Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

রেকর্ড গড়েও শেয়ার বাজারে পতন সূচকের

বৃহস্পতিবার রেকর্ড উত্থান হয় সেনসেক্স এবং নিফটির। একটা সময় বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স পৌঁছে যায় ৮৬ হাজার ৫৫ পয়েন্টে।

রেকর্ড গড়েও শেয়ার বাজারে পতন সূচকের
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বৃহস্পতিবার রেকর্ড উত্থান হয় সেনসেক্স এবং নিফটির। একটা সময় বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স পৌঁছে যায় ৮৬ হাজার ৫৫ পয়েন্টে। দিনের শুরুতেই ৪৪৬ পয়েন্ট বাড়ে সেনসেক্স। গত বছরের ২৭ সেপ্টেম্বরে সেনসেক্স পৌঁছেছিল ৮৫ হাজার ৯৭৮ পয়েন্টে। এতদিন পর্যন্ত এটাই ছিল রেকর্ড। ১৪ মাস পর এদিন সেই রেকর্ড ভেঙে যায়। তবে সেই উত্থান ধরে রাখা যায়নি। বাজার বন্ধ হওয়ার সময় কিছুটা পড়ে গিয়ে সেনসেক্স থিতু হয় ৮৫ হাজার ৭২০ পয়েন্টে। থেমে ছিল না জাতীয় শেয়ার সূচক নিফটির উত্থানও। বৃহস্পতিবার রেকর্ড অতিক্রম করে ২৬ হাজার ৩০৭ পয়েন্ট স্পর্শ করে নিফটি। তবে দিনের শেষে কিছুটা পড়ে ২৬ হাজার ২১৫ পয়েন্টে স্থির হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ