Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এখনও অবদান রাখছি, এটাই তৃপ্তির: কোহলি

তিন ইনিংসে ১৫১ গড়ে ৩০২ রান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অবিশ্বাস্য মেজাজে দেখা গিয়েছে বিরাট কোহলিকে।

এখনও অবদান রাখছি, এটাই তৃপ্তির: কোহলি
  • ৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশাখাপত্তনম: তিন ইনিংসে ১৫১ গড়ে ৩০২ রান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অবিশ্বাস্য মেজাজে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। সিরিজের সেরাও তিনি। একইসঙ্গে এই সিরিজে চেনা ছন্দে দেখিয়েছে রোহিত শর্মকে। দুই মহারথীর ধারাবাহিকতা উড়িয়ে দিচ্ছে তাঁদের নিয়ে যাবতীয় সংশয়কে। সেই প্রসঙ্গেই বিরাট বললেন, ‘কঠিন পরিস্থিতিই সবসময় আমাদের সেরাটা বের করে আনে। দেশের প্রতিনিধিত্ব করার সময় সেই তাগিদই সঙ্গী হয়। সিরিজ ১-১ থাকায় এদিন আমরা স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। দীর্ঘদিন ধরে এটাই করে এসেছি। ভালো লাগছে যে এখনও দলের জয়ে অবদান রাখছি দু’জনে।’ 

Advertisement

রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরি বিরাটের কাছে সবচেয়ে প্রিয়। তাঁর যুক্তি, ‘অস্ট্রেলিয়া সফরের পর ওটাই ছিল প্রথম ম্যাচ। এই শতরান আত্মবিশ্বাস জোগায়। এই সিরিজে যে মেজাজে ব্যাট করেছি তাতে সন্তুষ্ট। মানসিকভাবে নিজেকে ফ্রি মনে হয়েছে। গত দুই-তিন বছরে এভাবে ব্যাট করিনি। জানি, এই মেজাজে খেললে প্রতিকূল পরিস্থিতিতেও দলকে সাহায্য করতে পারব’

Advertisement
সম্পর্কিত সংবাদ