Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে যৌন নির্যাতনে সৎবাবার যাবজ্জীবন সাজা

১৫ বছরের কিশোরীকে ক্রমাগত যৌন নির্যাতন, হুমকি ও মারধরের ঘটনায় দোষী সাব্যস্ত সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। শনিবার কলকাতার বিচার ভবনের বিশেষ পকসো আদালত ওই রায় দেয়।

কিশোরীকে যৌন  নির্যাতনে সৎবাবার  যাবজ্জীবন সাজা
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছরের কিশোরীকে ক্রমাগত যৌন নির্যাতন, হুমকি ও মারধরের ঘটনায় দোষী সাব্যস্ত সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। শনিবার কলকাতার বিচার ভবনের বিশেষ পকসো আদালত ওই রায় দেয়। বিচারক এই সাজার সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। তবে আদালতের মন্তব্য, জরিমানার টাকা আদায় হলে তার থেকে দশ হাজার টাকা দিতে হবে নির্যাতিতাকে। বাকি দশ হাজার টাকা দিতে হবে আইনি সহায়তা কেন্দ্রকে। 

Advertisement

দোষী সাব্যস্ত ওই অপরাধী এদিন আদালতে কম সাজার পক্ষে সওয়াল করে। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অমলেন্দু চক্রবর্তী তাতে জোরালো আপত্তি জানান। এরপরই বিচারক তাকে যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডিত করেন।  
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত সৎবাবাকে গ্রেপ্তার করে। কিশোরীকে পাঠানো হয় হোমে। তদন্ত শেষ করে দু’মাসের মাথায় আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী পুলিস অফিসার তনুশ্রী মজুমদার। মামলার শুনানি চলাকালে অভিযুক্ত সৎবাবাকে শনাক্ত করে কিশোরী। সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত সৎবাবার বিরুদ্ধে এদিন আদালত সাজা ঘোষণা করে।        

Advertisement
সম্পর্কিত সংবাদ