Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে যৌন নির্যাতন মামলা, আদালতে দোষী সাব্যস্ত সৎ বাবা

: ১৫ বছরের কিশোরীকে লাগাতার যৌন নির্যাতন ও মারধরের ঘটনায় অভিযুক্ত সৎ বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত।

কিশোরীকে যৌন নির্যাতন মামলা, আদালতে দোষী সাব্যস্ত সৎ বাবা
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছরের কিশোরীকে লাগাতার যৌন নির্যাতন ও মারধরের ঘটনায় অভিযুক্ত সৎ বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত। শুক্রবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালত অভিযুক্তকে পকসো আইনে দোষী সাব্যস্ত করে। আজ, শনিবার সাজার ঘোষণা হবে। বিশেষ সরকারি আইনজীবী অমলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ২০২১ সালে হেয়ার স্ট্রিট থানায় সৎ বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়। কিশোরী পুলিসকে জানায়, তাকে ভয় দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতন করেছে সৎ বাবা। প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো। তার অভিযোগের ভিত্তিতে পুলিস অমলেন্দুকে গ্রেপ্তার করে। কিশোরী বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে তদন্তকারী অফিসার তনুশ্রী মজুমদার ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। সাক্ষ্য দেন সাতজন। অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই চলে বিচার। দীর্ঘ শুনানি শেষে এদিন বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। সরকারি আইনজীবী আসামির বিরুদ্ধে কড়া সাজা ঘোষণার দাবি জানান। তিনি বলেন, ‘রক্তের সম্পর্ক না থাকলেও কন্যাসম নাবালিকার সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ