Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার সৎবাবা

নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার সৎবাবা
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রথমে অশ্লীল মেসেজ। আর পরে বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে ১৪ বছরের নাবালিকা মেয়েকে যৌন হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার সৎবাবা। ঘটনাটি অশোকনগর থানা এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সৈকত সিংহ চৌধুরী। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

জানা গিয়েছে, সৈকত আগে একবার বিয়ে করে। একটি ছেলেও আছে তাঁর। পারিবারিক অশান্তির জেরে বাড়ি ছেড়ে চলে যান প্রথম পক্ষের স্ত্রী। বছর দুই আগে ফের একজনকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় পক্ষের স্ত্রী আয়ার কাজ করেন। এটি তাঁরও দ্বিতীয় বিয়ে এবং প্রথম বিয়ে থেকে এক নাবালিকা মেয়ে আছে। অভিযোগ, কিছুদিন ধরেই ১৪ বছরের ওই মেয়েকে অশ্লীল মেসেজ পাঠাতেন সৈকত। সোমবার আয়ার কাজ করার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। অভিযোগ, সেই সুযোগে নাবালিকা মেয়েকে যৌন হেনস্তা করেন সৎবাবা। পরে বাড়িতে ফিরলে মাকে সমস্ত বিষয়টি জানায় ওই কিশোরী। সোমবার রাতে নাবালিকাকে সঙ্গে করে অশোকনগর থানায় এসে মহিলা দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে অভিযুক্ত সৎবাবা সৈকত সিংহ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ