Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়িতে পথ দুর্ঘটনায় দুর্গাপুরের বিধায়কের ভাইপোর মৃত্যু

সাঁতুড়িতে পথ দুর্ঘটনায় দুর্গাপুরের বিধায়কের ভাইপোর মৃত্যু
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: শুক্রবার রাতে সাঁতুড়ি থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম তুহিনকুমার চক্রবর্তী (৫০)। তিনি সম্পর্কে দুর্গাপুরের বিধায়ক নরেন চক্রবর্তীর ভাইপো। দুর্ঘটনায় একজন জখম হয়েছেন। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তুহিনবাবু সাঁতুড়ি এলাকায় একটি গ্রামে ট্রাক্টর পৌঁছতে এসেছিলেন। একজন ট্রাক্টরটি চালিয়ে নিয়ে আসেন। তিনি বাইকে এসেছিলেন। ট্রাক্টরটি গ্রামে পৌঁছে দিয়ে বাইকে দু’জনে বাড়ি ফিরছিলেন। রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কের দুলালগোড়ার সামনে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, এদিন তুহিনবাবু বাইকে আসার সময় হঠাৎ কোনও জন্তু তাঁদের বাইকের সামনে চলে আসে। তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। দু’জনেই গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তুহিনবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ