Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

ধৃত পড়ুয়াদের না ছাড়লে রাজ্যজুড়ে বিক্ষোভ: তেজস্বী

বিহারে ছাত্র আন্দোলন চলাকালে ধৃতদের মুক্তি না দিলে রাজ্যজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিলেন তেজস্বী যাদব। বিস্তারিত পড়ুন।

ধৃত পড়ুয়াদের না ছাড়লে রাজ্যজুড়ে বিক্ষোভ: তেজস্বী
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: রাজ্যে ছাত্র আন্দোলন চলাকালে ধৃতদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। নয়তো গোটা রাজ্যেজুড়ে চলবে বিক্ষোভ। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষও করেছেন আরজেডি নেতা। তাঁর তোপ, মুখ্যমন্ত্রী নিজে অপরাধমূলক মানসিকতা নিয়ে চলেন। তাই পুলিশকে গুণ্ডার মতো ব্যবহার করেছেন। ২৪ দিনের বিদেশ সফর শেষে রাজ্যে ফিরে ছাত্র আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে সরব হলেন তেজস্বী। তাঁর দাবি,  বিজেপি সরকার লাঠিচার্জ করে সাধারণ পড়ুয়াদের বিক্ষোভ দমন করতে চাইছে। বিহারে এই ‘একনায়কতন্ত্র’ চলবে না। একমাত্র এই সরকারের পতনেই বিহারের পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্র বিক্ষোভ চলাকালে তেজস্বীর দাদা তেজপ্রতাপ ও বিরোধী বেশ কয়েকজন বিধায়ককেও গ্রেপ্তার করা হয়। তেজস্বী বলেন, বিহার সরকার না বিরোধীদের কথা শুনছে, না পড়ুয়াদের। বিরোধী নেতাদের নামে ইচ্ছাকৃতভাবে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হচ্ছে। পড়ুয়াদের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ