Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিগত সরকারের দেওয়া ১ কোটি ৬৯ লক্ষ জাতিগত শংসাপত্র ফের যাচাই করবে রাজ্য

২০১১ সাল থেকে ইস্যু হওয়া ১ কোটি ৬৯ লক্ষ জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। বিগত সরকারের আমলে জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই কারণেই বর্তমান বিজেপি সরকার এই নির্দেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে।

বিগত সরকারের দেওয়া ১ কোটি ৬৯ লক্ষ জাতিগত শংসাপত্র ফের যাচাই করবে রাজ্য
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১১ সাল থেকে ইস্যু হওয়া ১ কোটি ৬৯ লক্ষ জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। বিগত সরকারের আমলে জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই কারণেই বর্তমান বিজেপি সরকার এই নির্দেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

২০১১ সালের পর থেকে রাজ্যে মোট ১ কোটি তফসিলি জাতি, ৪৮ লক্ষ ওবিসি এবং ২১ লক্ষ তফসিলি উপজাতি শংসাপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যেই রয়েছে বিভিন্ন দফায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে দেওয়া প্রায় ৪৭.৮০ লক্ষ শংসাপত্র। এগুলিও কঠোরভাবে যাচাই করা হবে। এর পাশাপাশি, এই সার্টিফিকেটগুলির উপর ভিত্তি করে পরিবারের পরবর্তী সদস্যদের যে বংশগত শংসাপত্র (দ্বিতীয় প্রজন্ম) দেওয়া হয়েছে, সেগুলিও এই স্ক্রুটিনির আওতায় আসবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনো ক্ষেত্রে অনিয়ম ধরা পড়লে জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমাশাসক এবং জেলা কল্যাণ আধিকারিকরা এই যাচাইয়ের কাজ করবেন। তদন্তে জালিয়াতি বা ভুল তথ্য ধরা পড়লে ‘ওয়েস্ট বেঙ্গল শিডিউলড কাস্টস অ্যান্ড শিডিউলড ট্রাইবস (আইডেন্টিফিকেশন) অ্যাক্ট, ১৯৯৪’-এর ৯ ও ১০ নম্বর ধারা অনুযায়ী সেই সার্টিফিকেট বাতিল করা হবে।  দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সার্টিফিকেটের বর্তমান অবস্থা এবং ডিজিটাল ভেরিফিকেশন করা যাবে পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট পোর্টালে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ