Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচ হাজার বাস কিনবে রাজ্য, ঘোষণা দিলীপের

রাজ্যের মহিলারা বিনা খরচে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই এই ঘোষণা করা হয়েছে

পাঁচ হাজার বাস কিনবে রাজ্য, ঘোষণা দিলীপের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মহিলারা বিনা খরচে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই এই ঘোষণা করা হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বিষয়টি জানিয়েছেন। কিন্তু রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস মিলবে তো? এ প্রশ্নে তিনি আশ্বাস দিয়েছিলেন, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরের দিন, মঙ্গলবার আরেক মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, রাজ্য সরকার পাঁচ হাজার বাস কিনবে। এদিন সকালে ইকো পার্কে প্রাতর্ভ্রমণের ফাঁকে তিনি বলেন, ‘ রাজ্যে আরও পাঁচ হাজার বাস কেনা হবে। বাস নেই, আর ফ্রি দিয়ে দিলাম, তাতে তো কোনো লাভ নেই। পূর্বতন সরকার সরকারি বাস প্রায় তুলেই দিয়েছে। তাই মহিলাদের বিনামূল্যে যাতায়াতের যে সুবিধা আমাদের সরকার দিয়েছে, তা বাস্তবায়িত করতে গেলে রাস্তায় পর্যাপ্ত বাস প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, লোন নিয়ে আমরা বাস কিনছি।’ তবে কবে নাগাদ এই বাসগুলি রাজ্যের রাস্তায় নামবে, সে বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি রাজ্য সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ