আর এন টেগোরে হার্টের ছন্দপতনের অত্যাধুনিক চিকিৎসা
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 এই প্রথম মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে সম্পন্ন হল হার্টের ছন্দপতনের অত্যাধুনিক পদ্ধতি পালসড ফিল্ড অ্যাবলেশন। বিশিষ্ট কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি ডাঃ দেবব্রত বেরা এই চিকিৎসা পদ্ধতির প্রয়োগ করেন। প্রচলিত পদ্ধতিতে এই চিকিৎসা করতে সময় লাগত তিন থেকে চার ঘণ্টা। সেখানে তিনি এবং তাঁর টিম পদ্ধতির প্রয়োগ করতে নেন ৪০ থেকে ৫০ মিনিট। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচলিত পদ্ধতির থার্মাল রেডিওফ্রিকোয়েন্সিতে অতিরিক্ত গরম বা ঠান্ডা ব্যবহার করে অ্যাবলেশন করা হয়। সেখানে এই পদ্ধতিতে টার্গেট করা হয় অস্বাভাবিক স্পন্দনের জন্য দায়ী হৃদপেশিকে। ব্যবহার করা হয় বৈদ্যুতিক স্পন্দন। এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।  

Advertisement