Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মনরেগার টাকা চেয়ে ফের হাইকোর্টে রাজ্য

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও রাজ্যে শুরু হয়নি ১০০ দিনের কাজ (মনরেগা)। রাজ্যে এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে টানা সাড়ে তিনবছর।

মনরেগার টাকা চেয়ে ফের হাইকোর্টে রাজ্য
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও রাজ্যে শুরু হয়নি ১০০ দিনের কাজ (মনরেগা)। রাজ্যে এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে টানা সাড়ে তিনবছর। কাজটি চালু করতে গত জুন মাসে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, যেকোনও শর্তে আগামী ১ অগস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে। অভিযোগ, নির্ধারিত সময় পেরলেও এপর্যন্ত প্রাপ্য বকেয়া টাকাও পাননি বঞ্চিত দিনমজুররা। বৃহস্পতিবার কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে রাজ্য। পুরনো মামলাতেই আবেদনটি সংযোজিত হয়েছে। আবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মার্চ থেকে ৪,৫৬৩ কোটি টাকা তাদের পাওনা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ